Homeখেলাধুলাহায়দরাবাদকে হারালো বেঙ্গালুরু

হায়দরাবাদকে হারালো বেঙ্গালুরু

দুই দলের ম্যাচ বরাবরই হাই-স্কোরিং হয়। এরপরও থাকে না হাইভোল্টেজ ম্যাচের তালিকায়। উনিশতম আসরের উদ্বোধনী ম্যাচেও সানরাইজার্স হায়দরাবাদ ২০১ রানের সংগ্রহ দাঁড় কয়ায়। সেই লক্ষ্য আবার অনায়াসেই টপকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।শনিবার (২৮ মার্চ) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কালের ঝোড়ো অর্ধশতকে ৬ উইকেট হাতে রেখে জয় পেয়েছে বেঙ্গালুরু।চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। দলের বোর্ডে ৯ রান যোগ হতেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট ৮ রান করে। তাকে ফেরান জয়দেব উনাদকাত। যদিও দ্রুত একটি উইকেট হারিয়ে কোনো চাপেই পড়েনি আরসিবি। বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কলের ১০১ রানের জুটিতে ম্যাচের প্রথম লক্ষ্য জয়ের ভিত গড়া আদায় হয়ে যায়। ২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রান করে পাদ্দিকলকে থামান হার্শ দুবে।

অধিনায়ক রজত পাতিদার নেমে খেলেন ১২ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস। তবে ম্যাচ জিতিয়ে ছাড়তে পারেননি মাঠ। মারেন দুটি চার ও ৩টি ছক্কা। আউট হন ডেভিড পাইনের বলে। ১৬৩ রানে ৩ উইকেট হারায় আরসিবি। পরের বলেই জিতেশ শর্মাও সাজঘরে ফিরলে চতুর্থ উইকেটও হারায় স্বাগতিকরা। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও সফল হননি পাইন।এপেনিংয়ে নামা বিরাট কোহলি একপ্রান্তে ছিলেন অবিচল। শেষ পর্যন্ত সমান ৫টি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ৩৮ বলে ৬৯ রান। ১০ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স মাঠ ছাড়ে ৬ উইকেটের জয়ে। আরসিসিবির জ্যাকব ডাফি ২২ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

হায়দরাবাদের হয়ে দুই উইকেট পেয়েছেন ডেভিড পাইন। একটি করে উনাদকাত ও হার্শ দুবে।এর আগে, আইপিএলের উদ্বোধনী ম্যাচের উদ্বোধনী ইনিংসেই হলো রানবন্যা। টস হেরে ব্যাট করতে নামা সানরাইজার্স হায়দরাবাদ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০১ রান। ৩৮ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক ইশান কিশান।বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে হায়দরাবাদ। শুরুতে ট্রাভিস হেড ১১ রান করে এবং অভিষেক শর্মা ৭ রান করে আউট হলেও ইশান কিশান হাল ধরেন। ২৭ বলে হাফ সেঞ্চুরি করে পরে ৩৮ বলে ৮০ রান করে আউট হন। ৮টি বাউন্ডারির সঙ্গে মারেন ৫টি ছক্কা। ১৮ বলে ৪৩ রান করেন অনিকেত ভার্মা।২২ বলে ৩১ রান করে আউট হন হেনরিখ ক্লাসেন। অন্য ব্যাটাররা অবশ্য রান খুব বেশি করতে পারেনি। তবে, শেষ পর্যন্ত ২০০ রানের গণ্ডি পার হয় হায়দরাবাদ। বেঙ্গালুরুর জ্যাকব ডাফি নেন ৩ উইকেট। রোমারিও শেফার্ডও দখল করেন ৩ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments