Homeজাতীয়বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্য দিনের মতো সকালেই সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ দিনের কার্যক্রমে ছিল ভিন্নতা। প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।রোববার (২৯ মার্চ) আকস্মিক এ পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সরকার প্রধানের এমন সরাসরি তদারকিতে বিস্ময় প্রকাশ করেন।পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments