এস এম আলম, ২৯ মার্চ: পাবনায় মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও সম্মানিত জীবন সদস্য পাবনা প্রেসক্লাব বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবুদ্দিন এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জীবন সদস্য পাবনা প্রেসক্লাব, স্কয়ারের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত ও সাবেক পৌরসভা চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, মহামান্য রাষ্ট্রপতির বন্ধু মুক্তার হোসেন, পাবনা পেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বাংলা টিভির জেলা প্রতিনিধি, অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও প্রেসক্লাবের সদস্য সহ বঙ্গভবনের সদস্যবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

