এস এম আলম, ১৮ এপ্রিল: পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা ডাক বাংলা ও সামনে অভিযানের উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, পৌর নির্বাহী অফিসার দুলাল উদ্দিন, জেলা বার সমিতির সভাপতি মাসুদ খন্দকার, অনলাইন পত্রিকা ও নতুন চোখ এর প্রকাশক বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

