এস এম আলম, ১৮ এপ্রিল: পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা। বিকালে শিল্পকলা কেন্দ্রের মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে আয়োজিত এ সভার শুরুতেই প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব পাঠ ও তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক ড. মো: হাবিবুল্লাহ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ স¤পাদক মোসাদ্দেক আলী খান খসরু। এসময় উপস্থিত ছিলেন বনমালী শিল্পকলা কেন্দ্রের সহ-সভাপতি ডা. মনোয়ারুল আজিজ সহ বনমালী শিল্পকলা কেন্দ্রের সদস্যবৃন্দ।
পাবনায় ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
