Homeজেলা সংবাদপাবনায় এসএসসি পরীক্ষায় বসেছে ৩৬ হাজার ৫শ' ৫৫ জন

পাবনায় এসএসসি পরীক্ষায় বসেছে ৩৬ হাজার ৫শ’ ৫৫ জন

এস এম আলম, ২১ এপ্রিল: সারা দেশের ন্যায় পাবনাতেও ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে জেলায় ৫৪টি কেন্দ্রে ৩৬ হাজার ৫৫৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে দাখিল পাঁচ হাজার ৩শ’২৯, কারিগরি চার হাজার ৭শ’ ৪৬ এবং জেনারেল শাখায় ২৬ হাজার ৪শ’৮০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকাল থেকে কেন্দ্রগুলোতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। পরীক্ষায় নকল মুক্ত করতে এবারের জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments