Homeজেলা সংবাদপাবনায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার...

পাবনায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার দুই সহযোগী গ্রেফতার

এস এম আলম, ২৬ এপ্রিল: পাবনায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতরাতে সদর থানার কুমিল্লী গ্রামে অভিয়ান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আফজাল হোসেন এবং তার দুই সহযোগীকে ১টি দুই নালা বন্দুক ও দুটি বিদেশী পিস্তল সহ গ্রেফতার করে। পরে তাদের স্বিকারোক্তি অনুযায়ী শহরের রূপকথা রোডের বোরহান মার্কেটে আফজালের দোকানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি এয়ারগান মেরামতের নামে আগ্নেয়াস্ত্র তৈরি করে আসেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments