Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চিত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অনিশ্চিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। সোমবার (২৭ এপ্রিল) অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে, মার্কিন তেলের দামও এক শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৪০ ডলারে কেনাবেচা হচ্ছে।জ্বালানি তেলের বাজারে অস্থিরতা থাকলেও এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক সোমবার ১ দশমিক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা এখন মৌখিক আশ্বাসের চেয়ে সংঘাত নিরসনের সুনির্দিষ্ট প্রমাণের অপেক্ষায় রয়েছেন। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ গোহ জিং রং জানান, তেলের বাজারে স্থিতিশীলতা ফিরতে হলে কেবল ভঙ্গুর যুদ্ধবিরতি নয় বরং একটি দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য চুক্তির প্রয়োজন।গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে নির্ধারিত আলোচনা বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে নতুন করে অস্থিরতা শুরু হয়।

ইরান যুদ্ধের শুরু থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ চরম চাপের মুখে রয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে থাকায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে ইরান এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করলে সংকট আরও তীব্র হয়। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়।বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রতিবেশী ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন।অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর পেছনে অনেক সময় নষ্ট হচ্ছে। তেহরানের নেতৃত্বের মধ্যে প্রচণ্ড অন্তর্কোন্দল ও বিভ্রান্তি রয়েছে দাবি করে তিনি বলেন, আলোচনার জন্য তাদেরই আগে এগিয়ে আসতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments