Homeজাতীয়পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু

এস এম আলম, ২৮ এপ্রিল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী পদ্মা নদীর তীরে শুরু হওয়া দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর ডিজাইন এন্ড কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হয়। আর আজ শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। দুপুর তিনটায় এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব আনোয়ার হোসেনের। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য দেবার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্ঠা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি ও রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments