এস এম আলম, ২৮ এপ্রিল: ”সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা বিচার বিভাগের উদ্যোগে কোর্ট প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা বারের সভাপতি মাসুদ খন্দকার সহ আদালতের বিচারক, আইনজীবী, কর্মচারী, সাংবাদিক ও এনজিও কর্মীগণ।

