এস এম আলম, ২৮ এপ্রিল: পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ ও স্কয়ার টয়লেট্রিজ লিঃ এর উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের কনফারেন্স হল রুমে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রধান আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক, মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব মোঃ আবু তাহের এবং প্লান্ট ফিজিশিয়ান ডা: সেঁজুতি তাসনিম। এছাড়াও সহকর্মীগণদের মাঝে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিঃ এর উৎপাদন সহকারী সোহরাব হোসেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ এর উৎপাদন সহকারী নুসরাত জাহান ও মাসুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উভয় প্লান্টের বিভাগীয় প্রধান ও সহকর্মীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের সিনিয়র ব্যবস্থাপক হারুন উর রশীদ।
