এস এম আলম, ২ মে: ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূর্তি উদযাপনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে পাবনা প্রেসক্লাবের সামনে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সম্মানিত আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাজমুল হোসেন শাহীন সহ সাংবাদিক সুধীজন। পরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বাদ্য বাজনার তালে তালে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রাটি পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বিকেল সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। পরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে গতকাল কেক কাটা ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে শুরু করা হয় তিনদিনের বর্ণাঢ্য আয়োজন। সমাপনী দিন আগামীকাল রবিবার (৩ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। যাত্রার শুরু থেকে পাবনা প্রেসক্লাব শতভাগ পেশাদারিত্ব এবং একটি মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সব মহলে আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে পাবনা প্রেসক্লাবে মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী সদস্য হিসেবে যুক্ত হন।
পাবনা প্রেসক্লাবের ৬৫ তম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
RELATED ARTICLES
