Homeজেলা সংবাদঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী...

ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু

এস এম আলম, ২ মে: ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকালে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি সিফাত রহমান সনম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর প্রেস ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments