Homeখেলাধুলা১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হাল ধরার দায়িত্ব নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুই ওপেনারের ব্যর্থতার পর লাঞ্চের আগে ৭০ রানের জুটি গড়েছেন এই দু ব্যাটার। তাতে বাংলাদেশের লিড ১২০।বিনা উইকেটে ৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এই সেশনে খেলা হয়েছে ২৮.১ ওভার। নাজমুল হোসেন শান্ত ৩৪ ও মুমিনুল হক অপরাজিত আছেন ৩৭ রানে। দুজনে মিলে দেখেশুনে এগোচ্ছেন। চেষ্টা চালাচ্ছেন শক্ত লক্ষ্য ছুঁড়ে দেওয়ার।সোমবার (১১ মে) মিরপুর শেরেবাংলায় চতুর্থ দিনের শুরুটা মোটেই ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর ২৩ রানে ফেরেন সাদমান ইসলামও। দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন জয়। ১৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা তার বিদায়ে। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করলেন ৫ রান।অন্যদিকে সাদমান ইসলাম আউট হন হাসান আলীর এক্সট্রা বাউন্সে। ব্যাটের এইজ ছুঁয়ে বলে চলে যায় গালিতে থাকা সৌদ শাকিলের হাতে। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে করেছিলেন ১৩ রান। দ্বিতীয় ইনিংসে এরচেয়ে ৩ রান কম। এখন পর্যন্ত ৫০ রানের লিড জমা হয়েছে বাংলাদেশের।এর আগে, মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানের লিড নেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments