এস এম আলম, ১৯ মে: ”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে এই মেলা ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, রেভিনিউ ডেপুটি কালেক্টর সুবীর নন্দী সরকার নয়ন, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, সদস্য সচিব পাবনা জেলা বিএনপি ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
RELATED ARTICLES
