এস এম আলম, ১৯ মে: পাবনায় বাংলা টিভির জন্মদিন উপলক্ষে কোরানখতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে আরিফপুর গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, এখন টিভির পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর সহকারী সম্পাদক মেজবাহ উদ্দিন শাইন। অনুষ্ঠানে বাংলা টিভির সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আরিফপুর গোরস্থান হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আলামিন হোসেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

