Homeজাতীয়যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়ামে বিমানবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়ামে বিমানবাহিনী প্রধান

প্যাসিফিক এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল কেভিন বি. স্ক্যানেইডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গত ১১ থেকে ১৫ মে যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান হাওয়াইয়ের হনলুলুতে অনুষ্ঠিত দ্য ২০২৬ প্যাসিফিক এয়ার চিফ সিম্পোজিয়াম (পিএসিএস ২৬) এ অংশ নেন।মঙ্গলবার (১৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমানবাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।আইএসপিআর জানায়, সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমানবাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments