এস এম আলম, ২৬ মে: পাবনায় শেষ সময়ে জমে উঠেছে কোরবানি পশুর হাট| ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত কোরবানির গরুর হাট| হাটে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি| পাশাপাশি সুস্থ্য ও সবল গরু কেনা বেচায় হাটে মেডিকেল টিম বসিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর| সকাল থেকে পাবনার হাজিরহাট পশুরহাটে গুলো বেচাকেনা জমে উঠেছে| হাটে ক্রেতা সাধারণ হাটে এসে তাদের পছন্দ মত কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন| হাটে র্যাব ১২ সিপিসি ২ পাবনা এর কর্মকর্তাবৃন্দ জাল টাকা সনাক্তকরণ ক্যাম্প পরিচালনা করছে।


