Homeআন্তর্জাতিকইরানগামী জাহাজে যুক্তরাষ্ট্রের হেলফায়ার মিসাইল হামলা

ইরানগামী জাহাজে যুক্তরাষ্ট্রের হেলফায়ার মিসাইল হামলা

ইরানের বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি জাহাজকে ‘অচল’ করে দেওয়ার তথ্য জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী দেখতে পায় যে এমভি লিয়ান স্টার নামের জাহাজটি ওমান উপসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছে। তখন জাহাজটিকে ২০ বারের বেশি সতর্ক করার পাশাপাশি জানানো হয় যে এটি মার্কিন অবরোধ লঙ্ঘন করছে।সেন্টকম উল্লেখ করে, লিয়ান স্টারের ক্রুরা নির্দেশনা মানতে ব্যর্থ হলে একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুমে হেলফায়ার মিসাইল নিক্ষেপ করে একে অচল করে দেওয়া হয়। জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হচ্ছে না।মার্কিন বাহিনী অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর করতে পাঁচটি বাণিজ্যিক জাহাজ অচল এবং ১১৬টি জাহাজকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে বলে সেন্টকম জানিয়েছে।এদিকে, ইরান সতর্ক করেছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে।

ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ থাকার বিষয়টি পুনরায় জোর দিয়ে জানিয়েছে। সেই সঙ্গে এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজকে নির্ধারিত নিয়ম মেনে চলতে সতর্ক করেছে।ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে সদর দপ্তর জানায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ কর্তৃত্বের সঙ্গে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা পরিচালনা করছে। সব জাহাজ, বাণিজ্যিক নৌযান ও ট্যাংকারকে নির্ধারিত রুট দিয়ে চলাচল করতে হবে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নেভির অনুমতি নিতে হবে। এ নিয়মগুলোর যে কোনো লঙ্ঘন নৌযানের চলাচলের নিরাপত্তাকে গুরুতরভাবে ঝুঁকির মুখে ফেলবে।সেই সঙ্গে এই এলাকায় সক্রিয় বিদেশি সামরিক শক্তিগুলোকেও সতর্ক করেছে ইরান। বলেছে, সামুদ্রিক ব্যবস্থাপনা বা জাহাজ চলাচলে যে কোনো হস্তক্ষেপের চেষ্টা প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

সুত্র: আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments