এস এম আলম, ১৩ জুন: মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় পাবনা পৌর এলাকায় বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পৌর প্রশাসক খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা বারের সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান, আরএমও ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এই কার্যক্রমের আওতায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা জেলা স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।

