এস এম আলম, ১৭ জুন: পাবনায় গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে সার্কিট হাউসে উপপরিচালক স্থানীয় সরকার খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ৯ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, সমাজসেবা অফিসার, যুব উন্নয়ন অফিসার, মহিলা বিষয়ক অফিসার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় উপজেলা রিসোর্স টিমের সদস্যগণ অংশগ্রহণ করেন।

