Homeজেলা সংবাদপাবনায় এইচআইভি নিয়ে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় এইচআইভি নিয়ে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলম, ১৭ জুন: পাবনায় ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির। এতে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান,পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম ও পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম সহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments