এস এম আলম, ১৮ জুন: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পাবনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদকাশক্তি মুক্ত শিক্ষাঙ্গন বিনির্মাণে প্রশিক্ষক মেন্টর তৈরিতে এক প্রশিক্ষণ কর্মসূচী পালিত হয়। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক। কর্মসূচীতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত ধারণা ও মানবিক মূল্যবোধ তৈরিতে শিক্ষকদের প্রতি আহ্ববান জানান এবং ছাত্র-ছাত্রী সহ সমাজের সকলে যেনো মাদকের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাড়াতে পারেও মাদকের ভয়ংকর ছায়া থেকে বেঁচে থাকতে পারে।

