এস এম আলম, ১৮ জুন: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা জেলার কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পাবনা জেলা প্রশাসন আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক এস এম আলম, ব্যবস্থাপনা পরিচালক দৈনিক ইছামতি মোখলেছুর রহমান খান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পাবনায় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের সভা অনুষ্ঠিত
RELATED ARTICLES
