এস এম আলম, ২২ জুন: পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেনন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেলে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, ডেপুটি সিভিল সার্জন খাইরুল কবির, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সুপারিন্টেনডেন্ট দুলাল উদ্দিন সহ প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ জেলায় ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে ২৮জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের কে জাতীয় ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী কেন্দ্রের ১৩ টি, অস্থায়ী কেন্দ্রে ১৯৩৫ মোট কেন্দ্র ১৯৪৮। এছাড়াও বাস স্টেশন, ট্রেন স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ভিটামিন-এ প্লাস খাওয়ানো যাবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

