এস এম আলম, ২৫ জুন: পাবনা সদর উপজেলার ও অন্যান্য উপজেলার অসচ্ছল সংস্কৃতিকর্মীদের চেক প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাবনা জেলার ৬৭ জন অসচ্ছল সাংস্কৃতিক ব্যক্তিত্বকে (এগারো লক্ষ বাইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা) ও ১৯ টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে (নয় লক্ষ ছিয়াশি হাজার টাকা) আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

