এস এম আলম, ২৫ জুন: পাবনায় রাজস্ব শাখার নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা-এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখা সমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের নিয়োগ সংক্রান্ত তথ্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১ অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় পাবনা-এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখা সমূহ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের নিয়োগের নিমিত্তে ভূমি মন্ত্রণালয়ের ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা ১৫ অক্টোবর ২০২৫ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যা ২২/১০/২০২৫ তারিখ হতে ২০/১১/২০২৫ পর্যন্ত মোট ৮০৩৬টি জন অনলাইনে আবেদন করেন। উক্ত আবেদনের অনুকূলে পরীক্ষা গ্রহণের জন্য ০১ জুন ২০২৬ তারিখে ভূমি মন্ত্রণালয় হতে ১৯,৬৮,৭৮১/- টাকা বরাদ্দ প্রদান করা হয়। ১৯/০৬/২০২৬ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণের নিমিত্ত ১০/০৬/২০২৬ তারিখে প্রার্থীদের মোবাইলে এসএমএস প্রেরণ করা হয়। ১৯/০৬/২০২৬ তারিখে (বাংলা-২০, ইংরেজি-২০, গণিত ও পদসংশ্লিষ্ট বিষয়-২০, সাধারণ জ্ঞান-১০) মোট ৭০ মার্কসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে (পাশ মার্ক ৫০%এবং তদুর্ধ্ব) তে ৪০ জন লিখিত পরীক্ষায় উর্ত্তীন্ন হন। উক্ত পরীক্ষার ফলাফল একইদিন জেলা প্রশাসকে কার্যালয়ের ওয়েবসাইটে (www.pabna.gov.bd) এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। ২০/০৬/২০২৬ তারিখে উক্ত লিখিত পরীক্ষায় উর্ত্তীন্ন ৪০ জন প্রার্থীর ১০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অতপর চূড়ান্ত ভাবে ১৮ জন (পুরুষ ১৫ জন, নারী ০৩ জন) প্রার্থী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়। সুপারিশপ্রাপ্ত ১৮ জনকে ২১ জুন ২০২৬ তারিখে নিয়োগপত্র প্রদান করা হয়। এপ্রেক্ষিতে ২৫ জুন ২০২৬ তারিখে চাকুরিপ্রাপ্ত ১৮ জন প্রার্থীর মধ্যে ১৬ জন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

