Homeজেলা সংবাদপাবনায় প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন ও জব ফেয়ার অনুষ্ঠিত

পাবনায় প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন ও জব ফেয়ার অনুষ্ঠিত

এস এম আলম, ২৫ জুন: বিসিক জেলা কার্যালয় পাবনার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বিসিক জেলা কার্যালয় পাবনার উপমহাব্যবস্থাপক শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এছাড়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান সহ অন্যান্য শিল্পমালিকবৃন্দ, শিল্পনগরী কর্মকর্তা ও সম্প্রসারণ কর্মকর্তারা। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ১৬ টি ব্যাচের ৩২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। এছাড়া জব ফেয়ারে স্কয়ার সহ ১০ টি নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখানে প্রায় ৭০০ টি চাকুরীর আবেদন জমা পরে। অনুষ্ঠানস্থলেই যাচাই-বাছাই শেষে ১৫ জনকে তাৎক্ষনিক নিয়োগপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, দেশে প্রতিবছর ১৫ লাখ মানুষ জব মার্কেটে প্রবেশ করছে, বিপুল এ চাকুরি প্রত্যাশীদের শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments