এস এম আলম, ২৫ জুন: জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই এই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। এসময় জেলা প্রশাসক ক্ষুদে শিক্ষার্থীর বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও করা হয়। উল্লেখ্য, গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয় বারের মতো চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

