Homeখেলাধুলাযুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েও তুরস্কের বিদায়

যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েও তুরস্কের বিদায়

ম্যাচের নির্ধারিত সময় শেষ। যোগ করা সময়ের সাত মিনিটও শেষ হয়ে গেছে তখন। রেফারির কেবল বাঁশিতে ফুঁ দেওয়ার অপেক্ষা। এমন সময়ে তুরস্কের নাটকীয় এক গোল। ৫ গোলের রুদ্ধশ্বাস থ্রিলারে ৩-২ গোলের জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো তারা।বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তুরস্ককে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিলেও গ্রুপ পর্ব পেরোনো সম্ভব হয়নি মন্তেলার দলের।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় কর্নার থেকে ট্রাস্টির কাছ থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তুরস্ক। তবে মাত্র সাত মিনিট পরই দারুণ এক দলগত আক্রমণ থেকে সমতায় ফেরান আরদা গুলার।

এরপর ম্যাচের ৩১তম মিনিটে চমৎকার পাসিং মুভের সমাপ্তি টেনে ইয়িলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। বিরতির চার মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন বেরহাল্টার।ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের অষ্টম মিনিটে বদলি খেলোয়াড় আয়হান নায়ক হয়ে ওঠেন। উজুনের বাড়ানো বল ফাঁকা জালে জড়িয়ে তুরস্ককে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন তিনি।প্রথম দুই ম্যাচে কোনো গোল করতে না পারলেও শেষ ম্যাচে তুরস্ক একসঙ্গে তিনবার জালের দেখা পায়। এটি ছিল এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম পরাজয়।এই জয়ের পরও তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে তুরস্ককে। অন্যদিকে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠা যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments