Homeখেলাধুলাসুইডেনের বিপক্ষে ড্রয়ে নকআউটে জাপানের প্রতিপক্ষ ব্রাজিল

সুইডেনের বিপক্ষে ড্রয়ে নকআউটে জাপানের প্রতিপক্ষ ব্রাজিল

প্রথমার্ধে জাপান বা সুইডেন কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ১-১ সমতায় মাঠ ছেড়েছে দুই দল। এই ড্রয়ে রানার্সআপ হয়ে নকআউটে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।যুক্তরাষ্ট্রের ডালাসে দ্বিতীয়ার্ধে প্রথমে গোল করে জাপান। সেই গোল হজমের ৬ মিনিট পর সুইডেনও গোলের দেখা পেয়ে সমতা ফেরায় ম্যাচে।৫৬ মিনিটে রিতসু দোয়ানের দারুণ থ্রু পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান দাইজেন মায়েদা। এই গোলে সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।৬২ মিনিটে ভিক্টর গিয়োকেরেসের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালের নিচের বাঁ কোণে পাঠান অ্যান্থনি এলাঙ্গা। এই গোলে জাপানের বিপক্ষে ১-১ সমতা ফেরায় সুইডেন।এই ড্রয়ে গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে জাপান। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিল। ম্যাচটি আগামী ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের হুস্টনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments