Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

এস এম আলম, ২৬ জুন: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে পাবনায় আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মো: দিদারুল ইসলাম, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মাদক বিরোধী সচেতনতায় স্কুল ও কলেজ পর্যায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments