Homeখেলাধুলাটাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

বিশ্বকাপে বড় এক অঘটনের জন্ম দিলো প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। ফলে তারা নাম লিখিয়েছে শেষ ষোলোতে। বিদায় হয়ে গেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির।টাইব্রেকারে প্রথম শটেই পিছিয়ে পড়ে জার্মানি। বাঁদিকে ঝাঁপিয়ে কাই হাভার্টজের শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক অরলান্ডো গিল।এরপরের দুই শটে গোল করলেও চতুর্থ শটে আবার মিস জার্মানির নিক ওলটেরমেডের। জবাবে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়াওর গোল আটকে দেন ম্যানুয়েল নয়্যার। আবারও এক গোলে পিছিয়ে থাকে জার্মানি।পরে জার্মানির নাদিম আমেরি গোল করলে শেষ শটে প্যারাগুয়ের জেতার সুযোগ ছিল। কিন্তু এবার নয়্যার ফিরিয়ে দেন ফ্যাবিয়েন বুলবেনার শট। পাঁচটি করে শটে ৩-৩ হয় পেনাল্টিতে।কিন্তু এরপর জার্মানির জোনাথান তাহ মিস করেন গোল। হুয়ান ক্যানালে জয়সূচক গোল করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে প্যারাগুয়ে শিবির।এর আগে বোস্টন স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে জার্মানির আধিপত্যের মধ্যেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে।প্রথম কর্নারটি জার্মানি ক্লিয়ার করলেও দুর্দান্ত এক স্লাইড ট্যাকলে বলের দখল ধরে রাখেন জর্জ কাসেরেস। এরপর মিগুয়েল আলমিরন ও মাতিয়াস গালারজার চমৎকার সমন্বয়ে গড়ে ওঠে আক্রমণ।

গালারজার নিখুঁত ক্রসে দারুণ টাইমিংয়ে দৌড়ে এসে হেড করেন জুলিও এনসিকো। বল চলে যায় কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নাগালের বাইরে। ৪২ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে।ফ্লোরিয়ান উইর্টজ বক্সের ভেতরে চমৎকার একটি বল বাড়িয়ে দেন। সেখানে নিখুঁত স্পর্শে বলটি বাড়িয়ে দেন কাই হাভার্টজ। তার সূক্ষ্ম ফ্লিক জড়িয়ে যায় গোলপোস্টের ডানদিকের নিচের কোণে (১-১)।

এরপর অনেক চেষ্টা করেও আর প্যারাগুয়ের দুর্গ ভাঙতে পারেনি জার্মানি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি দুই দল। ১০৫ মিনিটে জোনাথান তাহ-এর একটি হেডে জার্মানি গোল পেলেও, ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলরক্ষক গাতিতো গিলকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওয়াল্ডেমার অ্যান্টন।গোল শোধে মরিয়া জার্মানি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। ৫৪ মিনিটে অবশেষে ভাঙে প্যারাগুয়ের রক্ষণ। দুর্দান্ত এক আক্রমণে ম্যাচে সমতা ফেরায় জার্মানি।এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্যারাগুয়ের গোলরক্ষক গিল দুর্দান্ত দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান। অন্যদিকে জার্মানির হয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেন জোনাথান তাহ।

প্যারাগুয়েরও অ্যান্তোনিও সানাব্রিয়া একটি শট বাইরে মারেন এবং গুস্তাভো গোমাজে বালবুয়েনার প্রচেষ্টা ঠেকান নয়্যার। তবে শেষ পর্যন্ত নির্ণায়ক পেনাল্টি থেকে জোরালো শটে গোল করে জয়ের আনন্দে ভাসান হুয়ান ক্যানালে।এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। শেষ আটে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments