এস এম আলম, ২ জুলাই: সারা দেশের মতো পাবনাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়। জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশের পাশাপাশি পরীক্ষা নিয়ে স্বাভাবিক উদ্বেগও। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের অনিয়ম ছাড়াই পরীক্ষা স¤পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা ছিল। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাবনা জেলায় ২৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৯৬১ জন।



