Homeজেলা সংবাদজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত

এস এম আলম, ২ জুলাই: জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরো বিশেষ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, যুগ্ম পরিচালক জেলা এনএসআই তৌফিক ইকবাল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসনের এ উদ্যোগ জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিবৃন্দ টুর্নামেন্টের আকর্ষণীয় ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। উল্লেখ্য, আগামী ৩ জুলাই ২০২৬ থেকে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা-এ টুর্নামেন্টের খেলা শুরু হবে। জেলার বিভিন্ন উপজেলা ও পাবনা পৌরসভার অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী *১৭ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ফুটবলের উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments