Homeজেলা সংবাদপাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থের চেক হস্তান্তর

পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থের চেক হস্তান্তর

এস এম আলম, ২ জুলাই: পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বিআরটিএ এর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এই চেক হস্তান্তর করেন। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, যুগ্ম পরিচালক জেলা এনএসআই তৌফিক ইকবাল, বিআরটিএর মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম সহ মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন এবং আহত ৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments