এস এম আলম, ২ জুলাই: বিদ্রোহী কবি কাজী নজরুল বর্ষ ২৬ -২৭ পালন উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভা উদ্বোধন করেন। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেয়ার পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতি ব্যক্তিবর্গ।



