এস এম আলম, ২৯ জুলাই: মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুসারে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মেলন কক্ষে উপমহাপরিদর্শকের কার্যালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনার আয়োজনে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রমবিধিমালা ২০১৫ এর আলোকে নিম্নতম মজুরি হার প্রদান ও বাস্তবায়ন, শিশুশ্রম নিরসন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় নিম্নতম মজুরি বাস্তবায়ন, শিশুশ্রম নিরসন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে বক্তব্য রাখেন উপমহাপরিদর্শক, শেখ আসাদুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, পাবনা; শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ ইমাম হোসাইন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হারুন অর রশিদ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সিনিয়র ম্যানেজার (এইচ আর এডমিন) হারুন অর রশিদ, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ শাখাওয়াৎ হোসেন, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রঞ্জু আহম্মেদ, নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভি এর জেলা প্রতিনিধি এস এম আলম, পাবনা জেলা হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ স¤পাদক সাজ্জাদ প্রামাণিক বাচ্চু এবং পাবনা জেলার পোল্ট্রি এন্ড হ্যাচারী, বেকারী, কনফেকশনারি, হোটেল এন্ড রেস্তোরাঁ, সিমেন্ট কারখানা, হোসিয়ারি, হিমাগার কারখানা প্রতিষ্ঠানের মালিক এবং মালিক প্রতিনিধিবৃন্দ।



