Homeজেলা সংবাদপাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

এস এম আলম, ৬ আগস্ট: পাবনার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পাবনা প্রেসক্লাবের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, মাদক, যানজট, অবৈধ বালুমহল, কিশোরগ্যাং ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স এর সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments