Homeজাতীয়শিল্প খাতের কার্যক্রম নিয়ে স্থায়ী কমিটির প্রথম বৈঠক

শিল্প খাতের কার্যক্রম নিয়ে স্থায়ী কমিটির প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল কালাম।বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।বৈঠকে জানানো হয়, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৪টি করপোরেশন, ৬টি অধিদপ্তর/সংস্থা, দুটি বোর্ড এবং দুটি ফাউন্ডেশনসহ মোট ১৪টি দপ্তর ও সংস্থা দেশের শিল্পায়ন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয় যে, শিল্প মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট এক হাজার ৬৯২ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৬১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় এক হাজার ৩৩১ কোটি টাকা।পরিচালন বাজেটের আওতায় শিল্প মন্ত্রণালয় (সচিবালয় অংশ), প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের খাতভিত্তিক ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।

উন্নয়ন বাজেটের আওতায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বিসিক, বিটাক এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা সভায় পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলোর মধ্যে শিল্পপার্ক, শিল্পনগরী, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকীকরণ, পরীক্ষাগার উন্নয়ন, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।বৈঠকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি সেবার মানোন্নয়নে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, মো. কেরামত আলী এবং আলফারুক আব্দুল লতিফ অংশ নেন।এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন করপোরেশন, দপ্তর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments