Homeখেলাধুলা১৭৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

১৭৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

চা-বিরতিতে ডারউইন টেস্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার বোর্ডে রান ২ উইকেটে ৫১। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৭৭ রান। মারনাস লাবুশেন ২১ ও স্টিভ স্মিথ ৮ রানে অপরাজিত আছেন।৪২৬ রানে অলআউট হওয়া বাংলাদেশ লিড জমা করে ২২৮। এরপর অজিদের দুটি উইকেটই তুলে নিয়েছেন প্রথম ইনিংসের নায়ক হাসান মাহমুদ।দুই ওপেনারকেই তিনি ফিরিয়েছেন বোল্ড করেছেন হাসান। জেক ওয়েদারাল্ডকে ও ট্রাভিস হেড দুজনই ইনসাইড এজে বোল্ড হয়েছেন।৩ চারে ১৭ রান করে ইনসাইড এজে বোল্ড হয়েছেন হেড। প্রথম ইনিংসেও তাকে বোল্ড করেছিলেন হাসান। তার বিদায়ে ৩৭ রানে ২ উইকেট হারায় অজিরা।জেক ওয়েদারাল্ডকে ফেরান রানের খাতা খোলার আগেই বোল্ড করে। ফলে ৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসেও ওয়েদারাল্ড সাজঘরে ফিরেছিলেন হাসানের বলে। সেই ভয়টাই কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসেও।এর আগে, প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বোর্ডে লিড জমা হয় ২২৮ রান।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান তামিম। ৮৪ করেন নাজমুল হোসেন শান্ত ও ৬৫ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাটে।অজিদের হয়ে ৬ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। মিরাজকে ফিরিয়ে টেস্টের ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments