এস এম আলম, ১৬ আগস্ট: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় মৎস্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সাংসদ সদস্য এ্যাড.শামসুল রহমান শিমুল বিশ্বাস। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সিনিয়র সহকারী পরিচালক মোঃ বায়েজিদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। বক্তারা বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস মাছ। মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও দেশের নদী ও খাল খননের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানো যায়।




