Homeজেলা সংবাদঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন

এস এম আলম, ১৬ আগস্ট: ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে পাবনা রেলস্টেশন পরিদর্শন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিকেলে পাবনা রেলস্টেশনের মাঠ পরিদর্শন করেন তিনি। ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উপলক্ষে সম্ভাব্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি দেখতে তিনি এ পরিদর্শন করেন। এসময় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments