Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে আইআরজিসির গোপন যোগাযোগ নেই, সব ট্রাম্পের ‘কল্পনা’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আইআরজিসির গোপন যোগাযোগ নেই, সব ট্রাম্পের ‘কল্পনা’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কোনো গোপন আলোচনা চলছে না বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এবং পরোক্ষভাবে (ব্যাক চ্যানেল) যোগাযোগের দাবিকে ‘মিথ্যা’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি।গত সোমবার (১৭ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান মোহেবি। তিনি বলেন, আইআরজিসির কোনো কর্মকর্তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা হচ্ছে না।এসময় ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করে মোহেবি বলেন, যুদ্ধের ময়দানে পরাজয় ও হতাশা থেকেই মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করছেন। এসব ‘কল্পনা’ যুদ্ধের ময়দানে ট্রাম্পের কোনো কাজে আসবে না বলেও সতর্ক করেন আইআরজিসির মুখপাত্র।মোহেবি আরও জানান, কূটনৈতিক বিষয়গুলো ইরানের অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এসব বিষয় আইআরজিসির দায়িত্বের মধ্যে পড়ে না।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য এবং তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আইআরজিসির আলোচনা চলছে না বলেও জানিয়েছেন তিনি।এর আগে, সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তাদের সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।এসময় হরমুজ প্রণালি নিয়ে ওমানের ভূমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে দেশটিতে বোমা হামলারও হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সুত্র: আনাদলু এজেন্সি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments