Homeখেলাধুলাশ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমালো ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমালো ভারত

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে টেস্ট হারিয়ে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে। এবার বাংলাদেশকে ধরার চেষ্টা করছে ভারত। গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সঙ্গে শতাংশ ব্যবধান কমিয়েছে শুভমান গিলের দল।সদ্য অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো বাংলাদেশ চার নম্বরে আছে ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে। তার ঠিক পরের অবস্থানেই ভারত। তাদের জয়ের শতাংশ ছিল ৪৮.১৪। শ্রীলঙ্কাকে হারানোর পর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৩৩। যদিও আগের মতোই পঞ্চম অবস্থানে রয়ে গেছে ভারত।ধৈর্য আর নিয়ন্ত্রিত বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে গল টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে ভারত। ধীরগতির পিচে নতুন বলের সুবিধা খুব বেশি না থাকলেও ভারতীয় বোলাররা দীর্ঘ সময় ধরে শ্রীলঙ্কার মিডল অর্ডারের ওপর চাপ ধরে রাখে। শেষ পর্যন্ত দ্বিতীয় নতুন বলের অপেক্ষায় না থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারত।

চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৭২ রানের। ৪ উইকেটে ৮৪ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা লঙ্কানদের হয়ে লড়াই চালিয়ে যান সোনাল দিনুশা ও ধনঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেটে তারা ৯৫ রানের লড়াকু জুটি গড়েন।দিনুশা প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন শেষ পর্যন্ত ১৬ রানের জন্য শতক থেকে বঞ্চিত হন। ধনঞ্জয়াও (৫৯) তুলে নেন গুরুত্বপূর্ণ অর্ধশতক।

শ্রীলঙ্কার ব্যাটাররা যখন ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছিলেন, তখন ভারতীয় বোলাররা রান আটকানোর কৌশল বেছে নেয়। দীর্ঘ সময় ধরে তারা স্কোরবোর্ডে চাপ তৈরি করে রাখে এবং পরিকল্পনা ছিল দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে শেষ আঘাত হানা।তবে ৭৬তম ওভারে দিনুশাকে (৮৪) ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মানভ সুতার। এরপর মাত্র ১০ বলের মধ্যে আরও তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারকে ধসিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন সুতার। মাত্র দুই টেস্টের ক্যারিয়ারে এটি সুতারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।প্রথম ইনিংসে দেবদূত পাডিক্কেলের সেঞ্চুরিতে ভারত ৪৬২ রানের বড় সংগ্রহ গড়েছিল। জবাবে দিনুশার সেঞ্চুরির পরও ২৮৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৯৩ রানে থামায় স্বাগতিকরা। ফলে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রানের। কিন্তু ২০৬ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments