Homeজেলা সংবাদপাবনায় নৌযান শুমারি উপলক্ষে র‍্যালী

পাবনায় নৌযান শুমারি উপলক্ষে র‍্যালী

এস এম আলম, ১৯ আগস্ট: ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌযান শুমারি-২০২৬ এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজন ও জেলা প্রশাসনের সহায়তায় সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়। র‍্যালীটি জেলা পরিষদ ও কোর্ট চত্বর মোড় হয়ে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালীতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক ও পুলিশ পরিদর্শক সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা পরিসংখ্যান কার্যালয় জানায়, নৌযান শুমারির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত এসব তথ্য দেশের নৌপরিবহন খাতের সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments