এস এম আলম, ১২ সেপ্টেম্বর: পাবনা পৌরসভা, স্কয়ার ও ব্র্যাকের যৌথ উদ্যোগে শহরের পরিচ্ছন্ন রাখার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর প্রশাসক খায়রুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক, তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদ প্রশাসক জহুরুল ইসলাম বিশু, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জেলা বিএনপির আহবায়ক জেলা হাবিবুর রহমান হাবিব, জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.তসলীমুল আরোফীন (রতন), জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা আব্দুল গাফফার খান,পাবনা জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল আলম বিশ্বাস লিন্টু। পরে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




