Homeজেলা সংবাদলটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

এস এম আলম, ১ অক্টোবর: দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর দাবিতে পাবনায় শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে সচেতন অভিভাবকবৃন্দ-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন তৃপ্তি সুলতানা, তানিয়া, আয়েশা, গোলাপি, লাবনী, সুরমা, নিপা, রত্না, জান্নাতুল, রুমা প্রমুখ। সমাবেশ থেকে ভর্তি পরীক্ষার পক্ষে এক মায়ের আবেদন শিরোনামে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও প্রস্তুতির যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় না। এর ফলে যোগ্য ও মেধাবী অনেক শিক্ষার্থী কাঙ্খিত সরকারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments