Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব বসতি দিবস পালিত

পাবনায় বিশ্ব বসতি দিবস পালিত

এস এম আলম, ৫ অক্টোবর: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সকালে গণপূর্ত বিভাগ ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গণপূর্ত বিভাগ, পাবনার নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পাবনা জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ অন্যরা। সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা একটি টেকসই সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় আবাসন পরিকল্পনায় পরিবেশ, নাগরিক সুবিধা এবং মানুষের মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments