এস এম আলম, ৫ অক্টোবর: “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠনে অগ্রযাত্রা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো পাবনায়ও নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রুহুল কুদ্দুস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে তাবাসসুম, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার, জেলা নায়েবে আমির ইকবাল হোসাইন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, জ্ঞান ও মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভ‚মিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।




